কক্সবাজারের রামুতে বৌদ্ধপলস্নীতে হামলার প্রতিবাদে এবং দোষীদের
শাসিত্মর দাবিতে মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুরক্যান্টিন থেকে একটি মিছিল বের
হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে
করে সংগঠনটি।
সমাবেশে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়
সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জাসদ ছাত্রলীগের সভাপতি
হোসাইন আহাম্মদ তফসীর, বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
তানভীর রুসমতসহ ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘‘পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমেই বৌদ্ধ পল্লীতে
হামলা জালিয়েছে একটি গোষ্ঠী। সাম্প্রদায়িকতার মাধ্যমে সারা বিশ্বে
বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য জামায়াত-শিবির এই কাজ করছে। তাই এই
কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে।’’
এদিকে রামুর বৌদ্ধ পল্লীতে হামলা ও শতবছরের পুরানো বৌদ্ধবিহার ও মন্দির
ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
মানববন্ধন করেছে রামু স্টুডেন্স অ্যাসোসিয়েশন।
অপরদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদ হামলার চিত্র তুলে ধরে আলোকচিত্র প্রদর্শনী করেছে ডাসকুর সামনে।
No comments:
Post a Comment