যোগাযোগপ্রযুক্তির আধুনিকায়নে দিন দিন কমতে শুরু করেছে মুখোমুখি আলাপ বা
রাউন্ড টেবিল কনফারেন্স। একই ভবনে থাকা সত্ত্বেও বেশির ভাগ অফিসেই
ইন্টারকম, আইপিফোন কিংবা সেলফোন অথবা ইন্টারনেটের মাধ্যমেই পরস্পরের সঙ্গে
যোগাযোগ সেরে নিচ্ছেন সহকর্মীরা।
এতে করে কাজের গতি বাড়লেও কমছে হৃদ্যতা। অফিস সহকর্মীদের মধ্যকার চিরায়ত পারিবারিক বন্ধনও শিথিল হচ্ছে। ফলে একই অফিসে খুব বেশি দিন স্থায়ী হচ্ছেন না কর্মীরা। চাকরি বদলের হার বাড়ছে।
সম্প্রতি অফিসব্রোকার নামে এক ওয়েবসাইট প্রায় ৬০০ চাকরিজীবীর ওপর জরিপনির্ভর এমন অভিজ্ঞতা ও মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন মতে, ওই জরিপে অংশ নেয়া ৭০ শতাংশ মুখোমুখি সংলাপের চেয়ে সহকর্মীকে ফোন বা ই-মেইল করা পছন্দ করেন। এমনকি একই ভবনে বসে কাজ করলেও তারা এ পদ্ধতিতে যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
জরিপে অংশ নেয়া কর্মীরা জানান, সহকর্মীদের কাছ থেকে অতিরিক্ত কাজ পাওয়ার বিড়ম্বনা এবং অনাকাঙ্ক্ষিত প্রশ্ন এড়াতে তারা এ পদ্ধতি ব্যবহার করেন। তাদের ভাষায়, সমস্যা সমাধানের সবচেয়ে দ্রুত উপায় সহকর্মীর সঙ্গে সরাসরি চ্যাটিং।
জানা গেছে, জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের অর্ধেকেরও বেশি সহকর্মীর সঙ্গে সরাসরি কথা বলেন না। এর চেয়ে স্কাইপের মতো ভিডিও চ্যাটিং অ্যাপ্লিকেশন, ফোন ও ই-মেইল তাদের কাছে যোগাযোগের সহজ মাধ্যম।

No comments:
Post a Comment