শিগগিরই বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন, ওয়ালটন অ্যান্ড্রয়েড প্রিমো।
তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্যপূর্ণ এই মোবাইল হ্যান্ডসেটটি অত্যন্ত আকর্ষণীয়।
‘গেট অ্যান্ড্রয়েড প্রিমো-বি এন্টারটেইন্ড’- স্লোগান নিয়ে বাজারে আসা এই
ফোনে রয়েছে তৃতীয় প্রজন্মের কাঙ্খিত প্রায় সবকিছু। ওয়ালটনের স্মার্ট ফোনে
থাকছে মাল্টিমিডিয়ার সব সুবিধা। আগামি কয়েকদিনের মধ্যেই ওয়ালটনের এই
স্মার্টফোন ওয়ালটন প্লাজা ও পরিবেশকদের মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে।
ওয়ালটন মোবাইল ফোনের প্রধান বিপণন কর্মকর্তা এসএম রেজওয়ান আলম বার্তা২৪ ডটনেটকে জানান, ‘নতুন প্রজন্মের ব্যবহারকারিদের চাহিদা বিবেচনায় নিয়ে এই হ্যান্ডসেটটি আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে। এতে থাকছে দ্বৈত সিম ব্যবহারের জন্য দ্বিকক্ষের সিম চেম্বার। গ্রাহকরা অনায়াসে ব্যবহার করতে পারবেন জিপিএস, জিএসএম, ডাব্লিউসিডিএমএ, ওয়াই ফাই ও এজ। রয়েছে মোশন, গ্রাভিটি, লাইট ও প্রঙিমিটি সেনসর। থাকছে ফেসবুক থেকে শুরু করে কিং সফট অফিস ও এডব রিডার সুবিধা। সংযুক্ত আছে আধুনিক ক্যামেরা ও রেডিও সিস্টেম। হ্যান্ডসেটটিতে কোয়ালকম-১ গিগাহার্টজ প্রসেসর সংযোজন করা হয়েছে যাতে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সহজেই ব্যবহার করা যাবে।
ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন শাখার প্রকৌশলী নাশিদ আনজুম জানান, ‘ওয়ালটন স্মার্ট ফোনে রয়েছে তিন দশমিক ৫ ইঞ্চির সুদৃশ্য ডিসপ্লে মনিটর। ৪ গিগাবিট র্যাম ও রম এটির কার্যদক্ষতা আরো বাড়িয়েছে। গ্রাহকরা পাচ্ছেন ১৪২০ লিথিয়াম আয়ন mAh পাওয়ারের ব্যাটারি যা দীর্ঘসময় ফোন সচল রাখতে সহায়তা করবে। হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ৪ গিগাবাইটের একটি মেমোরি কার্ড ও তিনটি ভিন্ন রঙের সুদৃশ্য ব্যাক কাভার।
উল্লেখ্য, অত্যাধুনিক এই হ্যান্ডসেটের ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে ওয়ালটনের নিজস্ব গবেষণাগারে। এটির দামও থাকছে সকল শ্রেণীর ক্রেতার নাগালের মধ্যে। সেইসঙ্গে ওয়ালটনের অন্যসব হ্যান্ডসেটও দেশের সকল মোবাইল ফোন ডিলার ও বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

No comments:
Post a Comment