পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার এবং তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান
বলেছেন, কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে প্রতি প্রতি মাসে তার দেশের নয়
হাজার কোটি রুপি ব্যয় হচ্ছে।
তিনি রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সংবাদ সম্মেলনে আরো অংশ নেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যানে রাইট।
ইমরান খান দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলা বিরোধী বিক্ষোভের পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, এ বিক্ষোভে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিসহ পাকিস্তানে ততপর এনজিওগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। আমেরিকা ও ইউরোপের সাধারণ মানুষ যে পাকিস্তানের মার্কিন ড্রোন হামলার বিরোধী সে কথা বিক্ষোভের সময় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে তুলে ধরা হবে বলে তিনি জানান।
আমেরিকার এনজিওগুলোর প্রতিনিধিরা সংবাদ সম্মেলন তাদের দেশে বিশ্বনবী সা.-এর অবমাননাকর সিনেমা তৈরির কঠোর সমালোচনা করেন। তারা বলেন, এ ন্যাক্কারজনক চলচ্চিত্র বানানোর মধ্য দিয়ে ঘৃণা উস্কে দেয়া হয়েছে এবং এ ধরনের ততপরতার মাধ্যমে মুসলমান ও আমেরিকার সাধারণ মানুষদের চেতনায় আঘাত হানা হয়েছে।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমেরিকা থেকে পাকিস্তানে উড়ে এসেছে যুদ্ধবিরোধী একটি প্রতিনিধিদল। এ দলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যানে রাইটসহ অন্তত ৪০ জন নারী রয়েছেন। তারা পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে বিক্ষোভ করবেন এবং এসব হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সাক্ষাত করবেন বলে কথা রয়েছে। অ্যানে রাইট ইসলামাবাদের সংবাদ সম্মেলনে বলেছেন, তিনিসহ আমেরিকার বহু নাগরিক মার্কিন ড্রোন হামলার বিরোধী। সূত্র: আইআরআইবি

No comments:
Post a Comment