কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার একটি
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে হতাহত বা বড় ধরনের
ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০০ মাইল গভীরে। কওকা প্রদেশের রাজধানী পোপায়ান থেকে ৩০ মাইল দূরে সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হেনেছে। কলম্বিয়ার মোট ৩২টি প্রদেশের মধ্যে ১০টিতেই ভূমিকম্পটি অনুভূত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার দেয়া তথ্যানুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ৯৪ মাইল গভীরে। ২০০৪ সালের পর এত বড় ভূমিকম্প আঘাত হানলো দেশটিতে। সেবার ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল সেখানে।

No comments:
Post a Comment