Pages

Tuesday, October 2, 2012

নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয় ঘেরাও, শ্রমিকদের বিক্ষোভ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয় ঘেরাও, শ্রমিকদের বিক্ষোভ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের নগরের চাষাঢ়া বালুরমাঠস্থ বিকেএমইএর প্রধান কার্যালয় সোমবার বিকেলে পিকিউএস নিট ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। পরে শ্রমিকরা বিকেএমইএ কার্যালয়ে স্মারকলিপি দেন।

নগরের টানবাজারে অবস্থিত পিকিউএস নিট ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে ২০০ শ্রমিক কাজ করেন। তাদের দু’মাস ১৫ দিনের বকেয়া বেতন পাওনা রয়েছে। কিন্তু মালিকপক্ষ তাদের বকেয়া পরিশোধ না করেই প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। এ কারণে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে বিকেএমইএ কার্যালয়ে এসে অভিযোগ করেন।

বিকেএমইএর নবনির্বাচিত পরিচালক ও লেবার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারম্নক জানান, তারা অভিযোগ পেয়েছেন। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।  

No comments:

Post a Comment