Pages

Tuesday, October 2, 2012

সুপার ওভারে হেরে নিউজিল্যান্ডের বিদায় :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

সুপার ওভারে হেরে নিউজিল্যান্ডের বিদায় :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
 টি২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা ১৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রানের বেশি করতে পারেনি। ফলে ম্যাচটি টাই হয়। খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ জয়ী হওয়ায় বিদায় ঘণ্টা বাজে কিউইদের। সেইসাথে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যায় নিউজিল্যান্ড। আজ রাতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার খেলার ফলাফলের ওপর নির্ভর করথে গ্রুপ-১ থেকে কোন দুটি দল সেমিফাইনালে খেলবে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করার সুযোগ পায় নিউজিল্যান্ড। ক্রিজে আসেন অধিনায়ক টেলর এবং ব্রেন্ডন ম্যাককালাম। অপরদিকে ক্যারিবীয়দের পক্ষে বোলার ছিলেন মারলন স্যামুয়েলস। সুপার ওভারে ১৭ রান করে নিউজিল্যান্ড।

জবাবে ১ বল বাকি থাকতেই ক্যারিবীয় দুই ব্যাটসম্যান ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলস ১৮ রান করলে জিতে যায় ক্যারিবীয়রা।

১৪০ রানে জয়ের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ড শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১৪ রানের। অধিনায়ক টেইলর তখনো ক্রিজে ছিলেন। শেষ বলে কিউইদের প্রয়োজন পড়ে দুই রানের। স্ট্রাইকে ছিলেন ব্রেসওয়েল। স্যামুয়েলসের বলে দুই রান নিতে গিয়ে ডোয়াইন স্মিথের অসাধারণ থ্রো সরাসরি স্ট্যাম্পে আঘাত হানলে রান আউট হন ব্রেসওয়েল। রান সমান হওয়ায় ম্যাচ টাই হয়।

কিউদের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬২ রান করেন অধিনায়ক রস টেলর। এছাড়া গুপতিল ২১ এবং ব্রেন্ডন ম্যাককালামের ২২ রান উল্লেখযোগ্য। ক্যারিবীয় বোলারদের মধ্যে সুনীল নারাইন একাই নেন তিন উইকেট।

এর আগে পাল্লেকেলে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। গেইল ৩০ এবং কাইরন পোলার্ডের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৮ রান। কিউইদের হয়ে টিম সাউদি এবং ব্রেসওয়েল উইয়েই তিনটি করে উইকেট ভাগাভাগি করে নেন। এছাড়া ম্যাককালাম দুটি উইকেট পেয়েছেন।

ক্যারিবীয়দের শুরুটা মোটেও ভালো ছিলো না। ব্রেসওয়েল-সাউদির বলে দলীয় ৩৬ রানের মধ্যে প্রথম সারির দুই উইকেট ওপেনার চার্লস (৮) এবং রাসেল (৬) আউট হন।

আরেক ওপেনার গেইল এবং স্যামুয়েলস প্রাথমিক ধাক্কা সামলানোর চেস্টা চালান। এই দুই জুটির ব্যাট থেকে আসে ২৫ রান। তবে দলীয় ৬১ রানের মাথায় টিম সাউদির বলে প্যাভিলিয়নে ফেরেন হার্ড-হিটার গেইল। আউট হওয়ার আগে গেইলের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৩০ রান। যার মধ্যে তিনটি চার এবং দুটি ওভার বাউন্ডারির মার ছিলো।

গেইল আউট হলেও স্যামুয়েলস চেষ্টা করছিলেন দলের উইকেট বিপর্যয় ঠেকাতে। ৮৭ রানের সময় স্পিনার ম্যাককালামের শিকার হন স্যামুয়েলস। এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ২৪ রান।

দলীয় ১২৩ রানের মধ্যে সাত উইকেট হারানো ক্যারিবীয়দের বাকি পথটুকু টেনে নেয়ার কাজটি করেন কাইরন পোলার্ড। ২২ বলে তিন চারের সাহায্যে ২৮ রান করে ব্রেসওয়েলের বলে টেইলরের হাতে ক্যাচ তুলে দেন পোলার্ড।

এরপর নিচের সারির আর কোনো ব্যাটসম্যানই কিউই বোলারদের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ হবার আগেই সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান করে ক্যারিবীয়রা।

No comments:

Post a Comment