সচিবালয়ে ককটেল মামলার স্থগিতে হাই কোর্টে ফখরুলের আবেদন
হরতালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা
মামলার কার্যক্রম স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন মির্জা ফখরুল
ইসলাম আলমগীর।
অধস্তন বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলের একটি আবেদন খারিজের বিরুদ্ধে আপিলে এই আবেদন করা হয়।
বৃহস্পতিবার ফখরুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাই কোর্ট বিভাগে এ আবেদন করেন।
পরে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোন বার্তা২৪ ডটনেটকে জানান, বিচারিক আদালতে মামলাটি আমলে না নেয়ার বিষয়ে ফখরুল ইসলাম আলমগীরের আবেদন খারিজের আদেশ বাতিলের আরজি জানানো হয়েছে আবেদনটিতে।
তিনি বলেন, সচিবালয় ককটেল বিস্ফোরণ মামলায় অজ্ঞাতনামা ২ জনসহ মোট ২৯ জনকে আসামি করা হয়। যার মধ্যে বিএনপি মহাসচিবসহ অনেক নেতাকে আসামি করা হয়।
ব্যারিস্টার খোকন বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে দেয়া এই অভিযোগপত্র ত্রুটিপূর্ণ। কারণ অভিযোগপত্রে মূল আসামিদের সনাক্ত না করে সহযোগীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।
তিনি বলেন, আইনে মামলার মূল আসামিদের সনাক্ত না করে সহযোগীদের সাজা দেয়া যায় না।
এ মামলাকে বিএনপি নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত মামলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা করা হয়েছে।”
হরতালের সময় সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের বিএনপি নেতাদের আসামি করে গত ২৯ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ছাড়াও ২৭ জনকে আসামি করা হয়।
গত ২৬ অগাস্ট মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক জহুরুল হক অভিযোগ আমলে না নিতে মির্জা ফখরুলের করা আবেদন খারিজ করে মামলাটি আমলে নেন।

No comments:
Post a Comment