ভারতীয়দের কাছে তিনি শাহেনশা। গুরুগম্ভীর কন্ঠস্বর, ৬ ফুট উচ্চতায় অসাধারণ
ব্যক্তিত্বের মানুষটিকে শ্রদ্ধা করার পাশাপাশি ভয়ে এড়িয়েও চলেন অনেকেই। আর
এহেন একজন মানুষের নাকি একেবারে দাড়ি ধরে টান মারল একরত্তি এক মেয়ে! কে
সে? আর কেউ নয়, বিগ বির ৯ মাসের আদরের নাতনি ম্যাডাম আরাধ্যা বচ্চন।
চলতি সপ্তাহেই শুরু হতে চলেছে `কউন বনেগা ক্রোড়পতি সিজন ৬`। তারই লঞ্চ উপলক্ষে দিল্লির এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে পুঁচকে আরাধ্যার এই নতুন দুষ্টুমির কথা জানালেন উল্লসিত দাদা। নিজের লাডলি নাতনি সম্বন্ধে বললেন, “আরাধ্যা এখনও কথা বলতে পারে না। তবে আমার দাড়ি ধরে টানে। দাড়িওলা এই বুড়ো মানুষটা যে স্পেশ্যাল সেটা আরাধ্য বোঝে।”
আরাধ্যার সঙ্গে নিজের অদ্ভুত মিলের কথাও এদিন মিডিয়ার সঙ্গে ভাগ করে নিলেন বিগ বি। ঠিক তার হাই প্রোফাইল দাদুর মতোই নাকি আরাধ্যাও সুপার এনার্জিটিক। শেষরাত পর্যন্ত খেলায়, দুষ্টুমিতে মেতে থাকে আরাধ্যা। আর তাই অগত্যা অভি-অ্যাশকেও প্রায় সারা রাত জেগেই কাটাতে হয়। সূত্র: জিনিউজ।

No comments:
Post a Comment