গ্রামীণফোন ও বাংলালিংক’র পর তৃতীয় টেলকো অপারেটর হিসেবে দুই কোটি গ্রাহকের
ল্যান্ডমার্ক অতিক্রম করেছে রবি। কোটির ঘর পেরুনোর পর দুই দফা হোঁচট খেয়ে
গত ২ সেপ্টেম্বর দুই কোটি গ্রাহকের এই ল্যান্ডমার্ক অতিক্রম করতে সক্ষম হয়
ভারতীয় এই টেলিকম অপারেটর।
কোটির ঘর ডিঙিয়ে দুইকোটির এই ল্যান্ডমার্ক অতিক্রম করতে প্রতিষ্ঠানটির অপেক্ষা করতে হয়েছে টানা তিন বছর।
পূর্বতন কোম্পানি একটেল এর কাছ থেকে মালিকানা কিনে নিয়ে প্রথমবার ২০০৯ সালের আগষ্টে এক কোটি গ্রাহককে নিজেদের কাছে টানতে সক্ষম হয় রবি। কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই গ্রাহক সংখ্যা কমে গিয়ে ৮৮ লাখে নেমে যায়। পরে সেখান থেকে ফিরে এসে ২০১০ সালে নতুনভাবে যাত্রা করে অপারেটরটি।
রবি’র এ অর্জনের পেছেনে দীর্ঘদিনের পরিশ্রমের কথা উল্লেখ করে অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনার বলেন, এটি তাদের জন্য একটি স্মরণীয় মূহুর্ত। রবি পরিবারের সবার আন্তরিক প্রচেষ্টার কারণে এ দেশের গ্রাহকরা সবচেয়ে পছন্দনীয় মোবাইল ফোন অপারেটর হিসেবে আমাদের মনে করছে।
রবি জানিয়েছে, এ দেশে এপর্যন্ত ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন তারা।
এর আগে ২০০৮ সালের জুনে গ্রামীণফোন প্রথম দুই কোটি গ্রাহকের ল্যন্ডমার্ক অতিক্রম করে। তার প্রায় আড়াই বছর পর ২০১০ সালের নভেম্বরে এই সাফল্য অর্জন করে বাংলালিংক। বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক চার কোটি পেরিয়ে গেছে। আর বাংলালিংক আছে ২ কোটি ৫৬ লাখ গ্রাহক নিয়ে।
বর্তমানে রবিতে ৮ হাজার ৩৯২টি বিটিএস এবং ৭০০ কিলোমিটারেরও বেশি অপটিক্যাল ফাইবার স্থাপন করেছে। কোম্পানিটির ৪০ লাখেরও বেশি ইন্টারনেট গ্রাহক রয়েছে যারা এজের (EDGE) মাধ্যমে হাই স্টিক্সড ডাটা কানেকশন সেবা উপভোগ করছেন।

No comments:
Post a Comment