ওমানের রাজধানী মাসকাট থেকে ৫০০ কিলোমিটার পূর্বে খোয়াইমাহ শহরে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে গাল্ফ নিউজ জানায়, স্থানীয় সময় সোমবার ১৮ জন বাংলাদেশি ও
ভারতীয় নাগরিককে বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লোহার
রেলিংয়ে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের এই সংবাদ মাধ্যমটি জানায়, নিহত
চার বাংলাদেশির মরদেহ রয়্যাল ওমানি পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত
১২ জনকে প্রাথমিকভাবে ভর্তি করা হয় খোয়াইমাহর জালান বনি বু আলী হাসপাতালে।
সেখান থেকে গুরুতর আহত ছয়জনক (দু’জন বাংলাদেশি) সার হাসপাতালে পাঠানো
হয়েছে।
আহত তিনজন ভারতীয় ও দু’জন বাংলাদেশি নাগরিকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
ওমানের একজন সরকারি কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি চালাচ্ছিলেন ওমানের নাগরিক এক চালক। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পরিবহনটি রাস্তার পাশের প্রতিবন্ধকের সঙ্গে লাগালে হতাহতের এই ঘটনা ঘটে।
ওমানে একই বাহলা নামক স্থানে অপর একটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জন মানুষ নিহত হয়। সূত্র: গালফ নিউজ।

No comments:
Post a Comment