প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান পদ্মা সেতু প্রসঙ্গে
বলেছেন, “আমি পদত্যাগ করলে যদি বিশ্বব্যাংক সহায়তা দেয়, তাহলে আমি ১০ বার
পদত্যাগ করবো। কিন্তু মিথ্যা অপবাদ নিয়ে পদত্যাগ করবো না।“
শুক্রবার ভারত সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মসিউর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।
মসিউর রহমান বলেন, “আমার দল এবং আমি এই মিথ্যা অপবাদ নিয়ে যাব না। এটা অন্যায় ও আইনগর্হিত কাজ। বিশ্বব্যাংক ওই লোকগুলোকে বাংলাদেশ সরকারের কাছে দিয়ে দিক। যদি ওয়াশিংটনে তারা আইন ভঙ্গ করে থাকে, তাহলে ওয়াশিংটন সরকারকে তারা জানাবে।” এ সময় তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী ছিলেন।

No comments:
Post a Comment