অনেক বরেণ্য লোককে নোবেল দেয়া হয়নি। নোবেল প্রাইজ কিভাবে পেয়েছেন সেদিক না
গিয়ে শুধু বলবো এই নোবেল পুরস্কারের পঁচিশ ভাগ রাষ্ট্রের পাওয়া উচিত বলে
মন্তব্য করেন আমাদের অর্থনীতি’র সম্পাদক নাঈমুল ইসলাম খান।
শুক্রবার ঢাকা রিপোর্টার ইউনিটি মিলনায়তনে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতির আয়োজনে গ্রামীণ ব্যাংক ও ৫৪ সহযোগী প্রতিষ্ঠানের মালিকানা সংবাদ মাধ্যমে ড.ইউনূসের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং চাকরিচ্যুত কর্মীদের পূণর্বহাল শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
নাঈমুল ইসলাম বলেন, “গ্রামীণ ব্যাংকের সদস্যদের ৭৫ ভাগ মালিকানা এবং ২৫ ভাগ সরকারের শেয়ার থাকলেও ড. ইউনূস সরকারকে না জানিয়ে ৮৪ লাখ সদস্যদের মধ্যে শতকরা ৯৭ ভাগ শেয়ার ক্রয় দেখিয়েছেন। সরকার ও গ্রামীণ ব্যাংক দুই অংশীদার হলেও সরকারে নিকট থেকে ৯৭ ভাগ শেয়ার ক্রয় দেখিয়ে মালিকানার দাবি করছেন ৯৭ ভাগ সদস্যেদের। ড. ইউনূস মানুষদের সুকৌশলে ফাঁকি দিচ্ছেন।”
তিনি বলেন, “ড ইউনুস নোবেল লরিয়েট নামে আরেকটা ইউনূস সেন্টার প্রতিষ্ঠা করেন। ইউনূস সেন্টার আসলে কী? ইউনূস সেন্টারের জন্য গ্রামীণ গরীবদের মালিকানা বিনাভাড়ায় নেবেন কেন। তিনি কোনো কিছুই সরাসরি করেন না, সব কিছু জঠিল করেন। গ্রামীণ ব্যাংক একটা অনুস্মরণীয় প্রতিষ্ঠান হয় তাহলে কেন এই সব অনিয়ম এবং দুর্নীতি “
গ্রামীণ ব্যাংকের সাবেক মহাপরিচালক শেখ লিয়াকত আলী বলেন, “ আগামী দশ দিনের মধ্যে সার্চ কমিটি গঠন না করা হলে আগামী ৯০ দিনের মধ্যে আমরা গ্রামীণ সেন্টার ঘেরাও করবো।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম শহীদুল হক।

No comments:
Post a Comment