Pages

Saturday, September 8, 2012

সিটিসেলকে এক মাসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

সিটিসেলকে এক মাসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

দ্বিতীয় প্রজন্মের (টু জি) লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ না করায় দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এতে আগামী এক মাসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বিটিআরসি সূত্র জানায়, বেঁধে দেয়া সময়ে কিস্তির টাকা পরিশোধ না করায় এই শো-কজ বা কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সূত্র মতে, টাকা জমা দেয়ার শেষ দিনে সিটিসেল বিটিআরসিতে একটি চিঠি পাঠিয়ে টাকা সংস্থান করতে না পারায় নির্দিষ্ট সময়ে টাকা জমা দেয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে একটি কৈফিয়তপত্র পাঠিয়ে সময় বাড়ানোর জন্য আবেদন করেছে।
তবে এমন পরিস্থিতিতে টাকা পরিশোধের সময় বাড়ানোর আইনগত কোনো সুযোগ না থাকায় বিটিআরসি তাদের সময় বাড়ানোর আবেদন মঞ্জুরে অপারগ হয়ে নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অব. জিয়া আহমেদ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে টাকা না দেয়ায় সিটিসেলকে এক মাসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

এদিকে বকেয়া থাকা অপর তিন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি’র কাছ থেকে প্রাপ্ত লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তির দুই হাজার ৩৭২ কোটি ৩৮ লাখ টাকা বৃহস্পতিবার ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা দেয়া হয়েছে। গত ৩০ আগস্ট ১৫ শতাংশ ভ্যাটের টাকাসহ এই অর্থ পরিশোধ করে প্রতিষ্ঠান তিনটি।

প্রসঙ্গত, টু-জি লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তি বাবদ সিটিসেলকে ১৩০ কোটি ৫০ লাখ টাকা পরিশোধের জন্য নোটিশ দিয়েছিলে বিটিআরসি। লাইসেন্স নবায়ন শর্ত অনুযায়ী নির্ধারিত এই ফি’র সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ করে আরো সাড়ে ১৯ কোটি টাকা পরিশোধ করেত হবে সিটিসেলকে।

No comments:

Post a Comment