অবৈধ আন্তর্জাতিক কল অনুসন্ধানে বিটিআরসি :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
আন্তর্জাতিক কল আসার মাধ্যম হিসেবে কাজ করা গেটওয়েগুলোর (আইজিডব্লিউ) মূল কারণ।
আইজিডব্লিউ কলের নিয়ন্ত্রকগুলো খতিয়ে দেখতে এবং রাষ্ট্রীয় ল্যান্ডফোন
অপারেটর বিটিসিএলের মোট কলের হিসাব খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
আগামী সপ্তাহ থেকে ওই অনুসন্ধান চালাবে বাংলাদেশ টেলিকমিউনেশন নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ভয়েস ওভার ইন্টারন্টে প্রটোকল (ভিওআইপি) বৈধ পথে কল আসার সংখ্যা কমে
যাচ্ছে। এক বছর আগে যেখানে বৈধ পথে আসা ইনকামিং কলের পরিমাণ ৫২ মিলিয়ন
মিনিট ছিল এখন তা নেমে এসেছে ২৫/২৬ মিলিয়ন মিনিটে। ফলে বিপুল পরিমাণ অংকের
রাজস্ব ক্ষতি হচ্ছে।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অব. জিয়া আহমেদ বার্তা২৪ ডটনেটকে
বলেন, “সব গেটওয়ে অপারেটর ও বিশেষজ্ঞদের নিয়ে একটা টিম গঠন করা হয়েছে। আর
বিটিআরসি কর্মকর্তাদের সমন্বয়ে অনুসন্ধান করা হবে। এখন থেকে ভিওআইপির নব
সুইচ রুমও পরিদর্শন করা হবে।”
একটা নির্দিষ্ট চক্র অনেক দিন ধরেই ওই ব্যবসা করে আসছে। রাষ্ট্রীয়
প্রতিষ্ঠান বিটিসিএল আর টেলিটক এখন ভিওআইপির ব্যবসার নেতৃত্ব দিচ্ছে বলে
অভিযোগ রয়েছে।
No comments:
Post a Comment