Pages

Monday, September 10, 2012

ঘন্টা আগে টিকিট, বিমানযাত্রায় প্রতারণার নতুন কৌশল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ঘন্টা আগে টিকিট, বিমানযাত্রায় প্রতারণার নতুন কৌশল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
বিমানযাত্রায় প্রতারণার নতুন কৌশলের দেখা মিলছে দেশে। এ বিষয়ে একাধিক ভুক্তভুগি ঢাকার একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছে। প্রতিষ্ঠানটি বিদেশগামিদের কাছে ফ্লাইটের নির্ধারিত সময়ের ঘন্টা খানেক আগে টিকিট দেয়ার কথা বলে প্রতারণা করে যাচ্ছে দীর্ঘদিন। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের ক’দিন পর পর গিয়ে ঝামেলা মিটালেও অজ্ঞাত কারণে প্রতারকদের আইনের আওতায় আনছেন না।

রোববার বিকেল চারটায় দেখা গেল রাজধানীর  কারওয়ান বাজারে এলাকায় বিটিএমসি ভবনের নীচতলায় এসে এমনি এক ভুক্তভোগী হৈ চৈ করে লোকজন জড়ো করেছেন। ভবনটির নীচতলায়ই হাসনে ট্যুর এন্ড ট্রাভেলস এর অফিস।

লুঙ্গী পড়া ভুক্তভোগী তারা মিয়াকে ঘিরেই জটলার কারণ। কথা হয় তারা মিয়ার সঙ্গে। তিনি জানান, দুবাইতে শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। ছুটি কাটিয়ে দুবাইয়ে ফেরার জন্য টিকেট ক্রয়ের জন্য দুই সেপ্টেম্বর ২৮ হাজার টাকা দেন তিনি। তাকে টিকেট বুকিংয়ের একটি কাগজ দেয়া হয়। এতে শনিবার দুপুর ১২টায় তার ফ্ল্যাইট সিডিউইল দেখানো হয়।

বৃহস্পতিবার রাতে তাকে ওই প্রতিষ্ঠানটির একজন ফোন আরো টাকা দাবি করলে তিনি ২৫০০ টাকা পরিশোধ করেন। শনিবার সকাল সাতটায় ওই প্রতিষ্ঠানের মোবাইল থেকে একটি ক্ষুদেবার্তার মাধ্যমে জানানো হয় তার ফ্লাইট সিডিউইল সকাল ৮টায়। এবং বিমান বন্দরে গিয়ে মোবাইলের মেসেজ দেখালেই তাকে বিমানে তুলে নিবে। মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে গাজিপুর থেকে ছুটে আসেন শাহজালাল ( রা.) বিমান বন্দরে। কিন্তু বিমানবন্দর কতৃপক্ষকে মেসেজের কথা বললে তারা তাকে ঢুকতেই দেননি।

রাত পর্যন্ত বিমান বন্দরে অপেক্ষা করে দফায় দফায় ওই প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কথা বলে বাসায় ফিরে যান তিনি। রোববার সকালে ওই প্রতিষ্ঠানের অফিসে গেলে মালিক বেলাল আহমেদ জানান তার ভুলের কারণে তিনি ফ্লাইট মিস করেছেন। এতে তাদের কোন দায় নাই। তার পা জাড়িয়ে কান্না করলে তিনি লাথি দিয়ে বের করে দেন।

রোববার বিকেল চারটার দিকে একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক প্রতিবেদক হাকিমের নজরে আসলে তিনি, এ প্রতিবেদক ও ভুক্তভুগি ওই প্রতিষ্ঠানে গেলে মালিক বেলাল প্রথমে বিষয়টি অস্বীকার করেন।এমনকি কাগজও তাদের প্রতিষ্ঠানের না বলে জানান। খবর পেয়ে তেজগাও থানার এসআই শামিম এসে লিখিত অভিযোগ নেয়ার প্রক্রিয়া শুরু করেন। কিছুক্ষনের মধ্যেই সিভিল ড্রেসে সিভিল টিমের এসআই শরীফ ঘটনাস্থলে উপসস্থিত হন। তিনি প্রতিষ্ঠানের মালিক বেলালের আশ্বাসের প্রেক্ষিতে কোনো অভিযোগ গ্রহণ না করে দুইদিন সময় দেন।

এর কিছুক্ষণের মধ্যে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীরা পালিয়ে যান। এর কিছু সময় পরই সবুজ নামের একজন আসেন ঘটনাস্থলে। তিনি জানান, তার আত্মীয় আশরাফুল নামের একজন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিমান টিকেট ক্রয়েরে জন্য ৪৮ হাজার টাকা দেন। তাদের সিডিইল ছিল চলতি মাসের ৭ তারিখ। মোবাইলের মেসেজের মাধ্যমে তাদের এ সিডিউলের কথা জানানো হয়। কিন্তু তারা বিমান বন্দর থেকে ফিরে আসেন। রোববার দুপুরের মধ্যে তাদের নতুন সিডিউইল জানানোর কথা ছিল। কিন্তু দুপুরের পর থেকে ফোন করলে এই হচ্ছে, আধাঘন্টা পরে ফোন করেন এসব কথা বলা হচ্ছে।

প্রতিষ্ঠানটির মালিক তাদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জানান, টুকটাক তো সমস্যা হতেই পারে। রশীদ ছাড়া টাকা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, টিকেট বাবদ কোনো রশীদ দেয়া হয় না। এর আগেও একই অভিযোগে তিনবার আপনাদের অফিসে পুলিশ আসছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ পুলিশ ভাইরা তো আমাদের প্রতিবেশী- তারা তো আসতেই পারে।”

স্থানিয় সূত্র জানায় প্রতিষ্ঠানটির মালিক বেলাল স্থানীয়ভাবে প্রভাবশালী। কারওয়ান বাজারে তাদের ২/৩টি নিজস্ব ভবন রয়েছে।

No comments:

Post a Comment