Pages

Monday, September 10, 2012

পরীক্ষার মাধ্যমেই মেডিকেলে ভর্তি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

পরীক্ষার মাধ্যমেই মেডিকেলে ভর্তি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 আগের নিয়মে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আদালতকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
 
আগের নিয়মে ভর্তি পরীক্ষ শুরুর নির্দেশনা চেয়ে করা আবেদনের বিষয়ে তৃতীয় বেঞ্চের শুনানিতে রোববার তিনি এ কথা বলেন।
 
এরপর তৃতীয় বেঞ্চের বিচারক শেখ হাসান আরিফ হলফনামা আকারে সোমবার এ সিদ্ধান্তের কথা আদালতকে জানাতে বলেছেন। এছাড়াও আগামীকাল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
 
পরে মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের  জানান, সরকার এবছর ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর আদালত এ বিষয়টি হলফনামা আকারে উপস্থাপন করতে বলেছেন।
 
তিনি বলেন, “আদালত সোমবার বাদীপক্ষের আইনজীবীকে খবর দিতে বলেছেন।” সোমবার এ বিষয়ে শুনানি হবে বলে তিনি জানান।
 
এর আগে ২৭ আগস্ট এ নির্দেশনা চেয়ে দায়ের করা আবেদনে বিভক্ত আদেশ দিয়েছিল হাই কোর্ট।
 
হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক কামরুল ইসলাম সিদ্দিকী আবেদনটি গ্রহণ করে আগের নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার নির্দেশ দিলেও কনিষ্ঠ বিচারক মো. আশরাফুল কামাল আবেদনটি খারিজ করে দেন।
 
পরে গত বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারক শেখ হাসান আরিফের (তৃতীয় বেঞ্চ) একক বেঞ্চে পাঠান।
 
এর মধ্যে সরকার মেডিকেল পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষার্থীদের রিট তুলে নিতে বলেছেন। তারপর সরকার ভর্তি পরীক্ষা নিবে।
 
এদিকে ২৭ আগস্ট জিপিএর ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছিল হাই কোর্টের একই বেঞ্চ।
 
এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
১৩ আগস্ট আবেদনটি করেন ডা.মিজানুর রহমান নামে এক ব্যক্তি।
 
এর আগে ১৩ আগস্ট বিকেলে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত চেয়ে হাই কোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ।
 
এ রিটের শুনানি শেষে ১৪ আগস্ট ভর্তি পরীক্ষা ছাড়া জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাই কোর্ট।
 
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
তবে ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করার আরজি জানানো হলেও আদালত সেদিন তা গ্রহণ করেননি।
 
উল্লেখ্য, গত ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি-প্রক্রিয়া নীতিমালা প্রণয়ন-সম্পর্কিত সভায় সরকার মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রে আবেদনের জন্য ওই দুই পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ-৮ থাকতে হবে। জিপিএ-৭ পাওয়া বিদেশী শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
 
এ সিদ্ধান্তের প্রতিবাদে ও পূর্বের ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে আন্দোলনে নামেন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

No comments:

Post a Comment