কম কথা বলতে বলা হয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমি কথা বলব না। আমাকে কম কথা
বলতে বলা হয়েছে।’ বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে একটি ভেঞ্চার
ক্যাপিটাল প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেরিয়ে যাবার সময়
সাংবাদিকেরা তাকে প্রশ্ন করতে গেলে অর্থমন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের
কোনো প্রশ্নের জবাব দেননি তিনি।
সেখানে দেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান বিডি ভেঞ্চার লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় অর্থমন্ত্রী বলেন, ‘‘পুঁজিবাজার সংশ্লিষ্ট কার্যক্রমে বাংলাদেশের যাত্রা অনেক আগের থেকে শুরু হলেও আশ্চার্যজনকভাবে এই প্রথম বাংলাদেশে কোনো ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির যাত্রা শুরু হলো।’’
অর্থমন্ত্রী বলেন, ‘‘তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্বের বিভিন্ন দেশে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি অভাবনীয় সফলতা পেয়েছে। সম্প্রতি পাকিস্তানেও এধরনের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি সফলতা পেয়েছে।’’
পরে বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার এক গোলটেবিল অনুষ্ঠানে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে মন্ত্রী বলেছিলেন, ‘‘ব্যাংকিং খাতে আমরা ৪০ হাজার কোটি টাকা ঋণ দিই। এর মধ্যে মাত্র তিন বা চার হাজার কোটি টাকা নিয়ে ঝামেলা হয়েছে। এটা কোনো বড় অঙ্কের অর্থ নয়। এ নিয়ে হৈচৈ করারও কিছু নেই।’
পরে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে গতকাল বুধবার সংসদে বক্তব্য দেন সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এমপি। সেখানে তিনি মন্ত্রীকে কথা কম বলার অনুরোধ জানান।
অর্থমন্ত্রীর সমালোচনা করে শেখ সেলিম বলেন, ‘‘অর্থমন্ত্রীর কথাবার্তায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ওনার বয়েস হয়েছে, বুঝি। ওনার কথা কম বলা ভালো। এত বড় ঘটনা, ওনার কাছে চার হাজার কোটি টাকা বড় ব্যাপার না। কিন্তু মানুষের কাছে বড় ব্যাপার। এক টাকা হোক, ১০ টাকা হোক, যে টাকা লুট করবে, তার বিচার করতে হবে। আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, তিনি যেন এ ধরনের কথাবার্তা না বলেন। তার জন্য সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।’’

No comments:
Post a Comment