পদ্মা সেতু প্রকল্পে সংশ্লিষ্ট অর্থায়নকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংক,
এডিবি ও জাইকার সিদ্ধান্তের পর এ বিষয়ে আগামী ৯ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমকে
জানাবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রণালয়ে নিজ কক্ষের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মুহিত বলেন, “বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা’র সম্মিলিত মতামতের পাশাপাশি আমাদেরও নিজস্ব একটা রয়েছে। সবশেষে আপনাদের বিষয়টি জানাবো।”
আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের।
সোনালী ব্যাংক প্রসঙ্গে মুহিত বলেন, “আমি যেটা বলবো সেটা তথ্যভিত্তিক হবে, পত্রিকার রিপোর্টভিত্তিক নয়।”
তবে এ বিষয়ে মন্ত্রী কবে কথা বলবেন সেটা সুনির্দিষ্ট করে না জানালেও তিনি
বলেন, “সম্ভবত কালও বলতে পারি, কিংবা দেশের বাইরে যাওয়ার আগে বলবো।”

No comments:
Post a Comment