বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে
আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে চুরি ও ভাঙচুরের মামলা থেকে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরে আসতে চাওয়ায় আসামিদের অব্যাহতির আবেদন করে
চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ঢাকার একটি আদালতে পুলিশ রোববার ‘চূড়ান্ত
প্রতিবেদন’ দায়ের করার পর সোমবার আদালত আসামিদের মামলা থেকে অব্যাহতির
শুনানির দিন ধার্য করেছেন আগামী ১০ অক্টোবর।
আন্দোলনকারী অধ্যাপক মাকসুদ হেলালীসহ ২৪ জনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় এ চূড়ান্ত প্রতিবেদন দেয়া পুলিশ। রোববার শাহবাগ থানার ওসি (তদন্ত) এম এ জলিল এ প্রতিবেদন দাখিল করেন মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কেশব রায় চৌধুরী আগামী ১০ অক্টোবর এর ওপর শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। ওই দিন এ চূড়ান্ত প্রতিবেদনের ওপর সিদ্ধান্ত দেবেন আদালত।
প্রসঙ্গত, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলো বুয়েটের ভিসি এবং প্রো ভিসির পদত্যাগ/অপসারণের দাবিতে ছাত্র শিক্ষকরা আন্দোলনসহ ক্লাস বর্জন শুরু করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির সহকারি রেজিস্ট্রার গোলাম কুদ্দুস খান গত ২ সেপ্টেম্বর শাহবাগ থানায় শিক্ষক ছাত্র সহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন। এ মামলায় কেউ গ্রেফতার হয়নি।
প্রতিবেদনে বলা হয়, উল্লিখিত ঘটনায় মামলা ফাইলকারী উর্ধ্বতন কর্তৃপক্ষ আসামিদের সঙ্গে আপোষ-মীমাংসায় উপনীত হওয়ায় আসামিদের বিরুদ্ধে মামলার দায় থেকে অব্যাহতি দেয়ায় প্রয়োজন বলে মামলার আইও উল্লেখ করেন।

No comments:
Post a Comment