আগামী দুই বছরের জন্য দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সবচেয়ে পুরানো সংগঠন
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) অভিভাবকের দায়িত্ব পেয়েছেন
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। সরকারের দুই আমলাকে হারিয়ে বিসিএস-২০১২ এর
নির্বাচনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক
ড. মাহফুজুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী
অধ্যাপক কাজী জাহিদুর রহমান।
এই দুই শিক্ষকের নেতৃত্বেই গত শুক্রবার বিসিএস কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নির্বাচিত হয়েছেন ড. মাহফুজ-কাজি জাহিদ প্যানেলের পাঁচ প্রার্থী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম ৫০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নজরুল ইসলাম পেয়েছেন ২০১ ভোট।
প্রায় সাড়ে তিন হাজার ভোটারের মধ্যে ৭০১ জন ভোটার কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নিজেদের ভোট প্রদান করেন। নির্বাচনে মহাসচিব পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারি অধ্যাপক কাজি জাহিদুর রহমান (৪৫৯) ঢাকা ওয়াসার প্রকৌশলী রাবিউল কায়সারকে (২২০) পরাজিত করেন।
নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন- ইয়াহিয়া তাহের (কোষাধ্যক্ষ), রাহাত হোসেন ফয়সল যুগ্ম সম্পাদক (একাডেমিক), আবদুর রহমান খান জিহাদ যুগ্ম সম্পাদক (ফিন্যান্স) এবং খান মোহাম্মদ কায়সার যুগ্ম সম্পাদক (এডমিন)।
এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন আবদুস সোবহান, মিজানুর রহমান সিদ্দিক এবং এস এম তোফায়েল আহমেদ।

No comments:
Post a Comment