Pages

Monday, September 10, 2012

সোনারগাঁওয়ে অপহৃত শ্রমিককে লাশ উদ্ধার :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

সোনারগাঁওয়ে অপহৃত শ্রমিককে লাশ উদ্ধার :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
 নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা অপহৃত এক পরিবহণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার হাবিবপুর কবরস্থানের পাশের একটি ঘরের মেঝে খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকের নাম মিজানুর রহমান (২৫)। তার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর থানার পুরাতন চাকলা গ্রামে। তিনি সোনারগাঁওয়ের হাবিবপুর এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও নিহতের পিতা হামিদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ৩০ আগস্ট স্থানীয় সন্ত্রাসী আমীরের সহযোগী হৃদয়, জনি ও রোমান মিজানুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মিজান বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে তাকে না পেয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে।

রোববার সকালে নিহতের পিতা হামিদকে অজ্ঞাত ব্যাক্তিরা মিজান হত্যার তথ্য দিলে তিনি তাৎক্ষনিক সোনারগাঁও থানা-পুলিশকে অবহিত করেন। পরে দুপুরে পুলিশ স্থানীয় হাবিবপুর কবরস্থানের পাশে সন্ত্রাসী আমিরের চাচা নুরুজ্জামানের জামাতা হাবুর একচালা টিনের ঘরের ভেতরে মেঝের মাটি খুঁড়ে মিজানের লাশ উদ্ধার করে। লাশটি বস্তাবন্দি ও হাত-পা বাঁধা ছিল।

নিহতের পিতা হামিদ বলেন, “সন্ত্রাসীরা আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

ঘটনার সত্যতা স্বীকার করে সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।

No comments:

Post a Comment