Pages

Wednesday, November 14, 2012

বাংলাদেশ ৩৬৩ রানে পিছিয়ে

বাংলাদেশ ৩৬৩ রানে পিছিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৪। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ এখনও ৩৬৩ রান পিছিয়ে আছে। এর আগে সফরকারী দল ৪ উইকেটে ৫২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের নাঈম ইসলাম ২৭ ও সাকিব আল হাসান ১৬ রানে অপরাজিত আছেন। তামিম ইকবাল ৭১ বলে ৭২ রান করে আউট হন। দু’টি ছক্কা ও ১০টি চার মারেন তিনি। অপর ওপেনার জুনাইদ সিদ্দিকী আউট হন ১৪ বলে ৭ রান করে। ওয়ান ডাউনে নামা শাহরিয়ার নাফিস ২৭ বলে ৩১ রান করেন ৭টি চারের সাহায্যে। ২৩ ওভারে ১১৯ রাান তুলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর নাঈম ও সাকিব ধীরে খেলা শুরু করেন। পরের ১৩ ওভারে রান ওঠে ৪৫ রান। বাংলাদেশের দুটি উইকেট নেন রবি রামপল আর একটি নেন স্যামি। এর আগে গতকাল ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ৩৬১ রান নিয়ে খেলতে নেমে আরও ১৪৬ রান তুললেও কোন উইকেট হারায় নি। চন্দরপল অপরাজিত থাকেন ২০৩ রানে আর দিনেশ রামদিন ১২৬ রানে অপরাজিত থাকেন। চন্দরপলের ডাবল সেঞ্চুরি হওয়ার পর ইনিংস ঘোষণা করেন ড্যারেন স্যামি।

No comments:

Post a Comment