Pages

Tuesday, November 13, 2012

হার্টের জন্য ওমেগা-৩ কার্যকর নয়

হার্টের জন্য ওমেগা-৩ কার্যকর নয় 

ওমেগা-৩ সাপ্লিমেন্ট নিয়ে গবেষণার শেষ নেই। এবার বিশেষজ্ঞগণ হার্ট সার্জারি হয়েছে এমন সব রোগীদের ওপর ওমেগা-৩ সাপ্লিমেন্ট নিয়ে গবেষণা করেন এবং তাদের এই সাপ্লিমেন্টটি সেবন করতে দেয়া হয়। ফলাফলে দেখা যায় হার্টের কোন উপকারেই আসেনি এই ফ্যাটি এসিডটি। অথচ প্রাপ্ত তথ্যে দেখা যায় গত ২০১১ সালে বিশ্বে বিক্রয় হয়েছে ২৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওমেগা-৩ সহ বিভিন্ন ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট।
তবে বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন মাছের তেল কৃত্রিম ফিস অয়েল বা ওমেগা-৩ ফ্যাটি এসিড অপেক্ষা হিতকর। বিশেষজ্ঞগণ হার্টের সার্জারি প্রয়োজন এমন সব রোগীদের সার্জারির পূর্বে ও পরে অতি উচ্চমাত্রায় ওমেগা-৩ সাপ্লিমেন্ট সেবন করতে দেন। কিন্তু এতে দেখা যায় সার্জারির রোগীর হিলিং-এ এই সাপ্লিমেন্টটি কোন ভূমিকা রাখেনি। আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন জার্নাল এই তথ্য প্রকাশ করেছে। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ-এর বিশেষজ্ঞ ড: ডারিউশ মোজাফফারিয়ান রিপোর্টে উল্লেখ করেন গবেষণার ফলাফলে ওমেগা-৩ সেবনে হার্টের রোগীদের ক্ষেত্রে কোন ধরনের এন্টি অ্যারিথমিক কার্যকারিতা প্রতীয়মাণ হয়নি।
তবে মাছের তেল হার্টের জন্য হিতকর এমন তথ্য দিয়েছেন অটোয়ার হূদরোগ বিশেষজ্ঞ ড: এন্ড্রিয়াস ওয়েলগজ। তিনি স্ট্রোক ও হার্ট ফাউন্ডেশনের মুখপাত্র। তিনি উল্লেখ করেন মাছের তেলের খনিজ উপাদান ও অন্যান্য উপাদান হার্টের জন্য ভালো। এই খ্যাতিমান হূদরোগ বিশেষজ্ঞের মতে প্রাকৃতিক উত্স থেকে প্রাপ্ত ফিস অয়েল সাপ্লিমেন্টের চেয়ে কার্যকর।
এছাড়া অতীতেও একাধিক গবেষণায় ওমেগা-৩ ফ্যাটি এসিডের কার্যকারিতা নিয়ে গবেষণা হয়েছে এবং কোন গবেষণায়ই ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি।

 

No comments:

Post a Comment