রাশিফল
দ্বাদশ রাশির পূর্বাভাস
১৩ নভেম্বর, ২০১২, মঙ্গলবার
আজ
১৩ নভেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ২৯ কার্তিক, ১৪১৯ সাল এবং ২৭ জিলহজ্ব, ১৪৩৩
হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ
সূর্যোদয় ৬-২২ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়
তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার
জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
চাকরীজীবীদের
জন্য দিনটি মিশ্র-সম্ভাবনাময়। বদলির সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায় করা
কঠিন হবে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কোনো আত্মীয়ের
কারণে বিব্রত হতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আজ
তুলনামূলক পরিশ্রম একটু বেশি হতে পারে। সে তুলনায় আশানুরূপ অর্থ নাও আসতে
পারে। বিনিয়োগ বেশি করতে হতে পারে। ব্যবসায়িক দিক মিশ্র-সম্ভাবনাময়। স্বামী
বা স্ত্রীর অসুস্থতার জন্য উদ্বিগ্ন হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে
সন্তানলাভের যোগ আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর
তেমন একটা ভালো নাও যেতে পারে। ক্লান্তি ও অবসাদ দেখা দিতে পারে। কিছু কাজ
অসম্পূর্ণ থাকবে। ক্লান্তিকে উপেক্ষা করুন। প্রাপ্ত সুযাগ কাজে লাগাতে
চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পারিবারিক
শান্তি বজায় রাখা কঠিন হবে। পরস্পরে মানিয়ে চলার চেষ্টা করুন। কাজের চাপ
বৃদ্ধি পেতে পারে। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না।
কর্মোপলক্ষে বাইরে যেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর
ভালো নাও যেতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি
শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কেউ আজ আপনার উদারতার সুযোগ
নিতে পারে। সতর্কতা অবলম্বন করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যস্ততা
বৃদ্ধি পেতে পারে। কারো সমস্যায় নিজেকে জড়ানো ঠিক হবে না। ঝামেলা এড়িয়ে
চলুন। অন্যথায় নিজের ক্ষতি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র
থেকে অর্থাগম হতে পারে
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সম্পত্তি
সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে।
কোনো ধরনের আইনী সমস্যায় জড়াতে পারেন। দুশ্চিন্তা পরিহার করুন। শরীর
মোটামুটি ভালো যাবে। যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যবসায়িক
ভালো যাব না। কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। তবে ঠিকাদারদের জন্য
দিনটি শুভ। ঠিকাদারী ব্যবসায় লাভবান হতে পারেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক
হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি
শুভ-সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্যও দিনটি
শুভ। একাগ্রতা ও নিয়মানুবর্তিতার জন্য কর্মোন্নতির পথ প্রশস্ত হবে। পদস্থ ও
প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দৈনন্দিন
কাজকর্মে অগ্রগতি হতে পারে। নতুন বিনিয়োগে লাভবান হতে পারেন। তবে পাওনা
টাকা আদায় বিলম্বিত হতে পারে। অসুস্থদের আরোগ্যলাভের সম্ভাবনা আছে।
বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুপক্ষের
তত্পরতা বৃদ্ধি পাবে। অতীতের কোনো কাজের জন্য অনুতপ্ত হতে পারেন। দাম্পত্য
শান্তি বজায় থাকায়। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। আত্মবিশ্বাস
হারাবেন না। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পরিশ্রম
বৃদ্ধি পাবে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন।
ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। নির্জনতা উপভোগ করার চেষ্টা করুন। রোমন্স ও
বিনোদন শুভ।
No comments:
Post a Comment