সোহাগ গাজীর শিকার গেইল-ব্রাভো
সোহাগ গাজী নিজের অভিষেককে স্মরণীয় করে রাখার জন্য প্রয়োজনীয় সবকিছুই করে যাচ্ছেন। ক্রিস গেইলের পর তিনি ফিরিয়েছেন ড্যারেন ব্রাভোকে। টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ এই মুহূর্তে ২ উইকেটে ১০৫ রান। মধ্যাহ্ন বিরতির আগে খেলা হয়েছে ২৭ ওভার। সোহাগ গাজী ১০ ওভার বল করে ২৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন গেইল ও ব্রাভোর উইকেট। মুশফিকুর রহিমের ব্যবহূত অন্য দুই বোলার শাহাদাত হোসেন ও রুবেল হোসেন,সাকিব আল হাসান।
সকালে ব্যাটিংয়ে নেমেই ভয়ংকর হয়ে উঠেছিলেন ক্রিস গেইল। টেস্ট মেজাজের বিপরীতে মাত্র ১৭ বলে ২৪ রান তুলে ফেলেছিলেন তিনি। তাঁর এই সংগ্রহে ছিল ২টি চার ও ২টি ছয়ের মার। কিন্তু সোহাগ গাজীর বলে লং অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে তিনি ধরা পড়েন মাহমুদউল্লাহর হাতে।
গেইল ফিরে যাওয়ার পর যথেষ্ট আক্রমণাত্মক ঢংয়ে ব্যাট চালাতে থাকেন ব্রাভো এবং কিরান পাওয়েল। ওভারপ্রতি চার রান তুলে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের কপালে যখন চিন্তার রেখে এঁকে দিয়েছেন এই দুই ব্যাটসম্যান ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে মুশফিকুরের সামনে এসে দাঁড়ান সোহাগ গাজী। তাঁর বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়ে ব্রাভোর ইনিংসটির পরিসমাপ্তি ঘটে। ব্রাভোর আউটের পর উইকেটে এসেছেন মারলন স্যামুলেস। ব্যক্তিগত ৪১ রান নিয়ে উইকেটে থিতু হওয়ার পথে কিরান পাওয়েল।
No comments:
Post a Comment