মঙ্গলে হাওয়াই দ্বীপের মতো মাটি!
মঙ্গল গ্রহে হাওয়াই দ্বীপের মতো ‘মাটি’ পাওয়া গেছে। এই মাটি দেখতে
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট মাটির
মতোই।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন।
বিজ্ঞানীরা জানান, ওই মাটির বালুকণার রং কমলা-তামাটে। এগুলো অতিক্ষুদ্র ও স্বচ্ছ খনিজ পদার্থ। কিউরিওসিটি মঙ্গলের যে জায়গায় অবতরণ করেছে, তার সর্বত্রই এ ধরনের বালুকণার উপস্থিতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গেইল নামের ওই জ্বালামুখ এলাকাটি মঙ্গলের ঝড় বা প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের অবশিষ্টাংশ থেকে গঠিত হয়েছে।
কিউরিওসিটিতে থাকা বিশেষ ধরনের সরঞ্জাম দিয়ে ওই মাটি শনাক্ত করা হয়েছে।
নাসার বিজ্ঞানী ডেভিড ব্লেইক জানান, এই প্রথম মঙ্গল গ্রহে এক্স-রে রশ্মি
ব্যবহার করা হয়েছে এবং মাটি শনাক্ত করার বিষয়টি সত্যিই বিস্ময়কর।
ইন্ডিয়ানা ইউনিভার্সিটির খনিজবিদ ডেভিড বিশ বলেন, মঙ্গলের বেশির ভাগ
জায়গাই ধূলিকণা দিয়ে আবৃত এবং এসব খনিজ ধূলিকণার গঠন সম্পর্কে এখনো
পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। সূত্র: ফক্স নিউজ।
No comments:
Post a Comment