কানাডায় বাংলাদেশের অবাধ বাণিজ্যের সুযোগ রয়েছে: কানাডার রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত এইচ হিদার ক্রডেন বলেছেন, ‘‘কানাডার
বাজারে বাংলাদেশের জন্য অবাধ বাণিজ্যের সুযোগ রয়েছে। এ অবস্থায় কানাডা
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী। বর্তমানে দু’দেশের মধ্যে এক
দশমিক ছয় বিলিয়ন ডলারের মতো বাণিজ্য রয়েছে।’’
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ইফাদের কারখানা পরিদর্শন শেষে মি. ক্রডেন বলেন, ‘‘এখানে গম থেকে গুণগত মানের আটা, ময়দা ও সুজি তৈরি হচ্ছে এবং পরবর্তীতে এগুলো থেকে বিস্কুট ও নুডুলস তৈরি হচ্ছে। এ দেখে আমি সত্যিই অভিভুত। ’’
কানাডার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কেও কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘এক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে। ২০০৩ সাল থেকে বাংলাদেশ কানাডার বাজারে অবাধ বাণিজ্যের সুবিধা ভোগ করে আসছে। ’’
ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ‘‘দেশের উন্নয়নের চাকা সচল রাখতে হলে অর্থনীতির চাকা সুদৃঢ় করতে হবে। আমরা অর্থনীতির চাকা সচল রাখতে এবং দেশের মানুষের ভাল মানের খাবারের চাহিদা মেটাতেই এই প্রতিষ্ঠান তৈরি করেছি।’’
ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহম্মেদ বলেন, ‘‘বাংলাদেশে তৈরী পোশাক শিল্প সারা বিশ্বে একটি অবস্থান তৈরি করেছে। তেমনি বিশ্বের বাজারে বাংলাদেশের তৈরি খাদ্যদ্রব্য স্থান করে নিতে চায়। আমরা উত্তর আমেরিকা ও ইউরোপের বাজারে ইতিমধ্যে রফতানি শুরু করেছি। অচিরেই আমরা বিশ্ব বাজারের খাদ্য তালিকায় বাংলাদেশকে ব্রান্ড হিসেবে উপস্থাপন করবো।’’
উল্লেখ্য, ইফাদ মাল্টি প্রডাক্টস লিমিটেড এর যাত্রা শুরু হয় ২০০৭ সালে। এখানে প্রতিদিন ১৬০ টন আটা, ময়দা ও সুজি উৎপাদন হয়ে থাকে। মানসম্পন্ন পণ্য উৎপাদনকারী আমাদের প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ময়দাজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।

No comments:
Post a Comment