শ্বাস দিয়ে বাঁচানো হল কচ্ছপের জীবন
যুক্তরাজ্যের এক ডাক্তারের ত্বরিত সিদ্ধান্তে বেঁচে গেছে আট বছর বয়সী একটি
কচ্ছপের জীবন। পোষা কচ্ছপটির শ্বাস-প্রশ্বাস হঠাৎ বন্ধ হয়ে গেলে প্রথমে
আবেগতাড়িত হয়ে গেলেও দ্রুতই নিজেকে সামলে নেন তিনি। তারপরই শুরু করে দেন
মুখ থেকে মুখে শ্বাস দেয়ার কাজ। টানা ছয় মিনিট শ্বাস দেয়ার পর কচ্ছপটির
শ্বাস-প্রশ্বাস চালু হয়।
মহত এই ডাক্তারের নাম বেন ওয়াটারফল। থাকেন উত্তর ডেভনে। বাড়ির পোষা কচ্ছপ ‘এটলাস’ তার খুব প্রিয়। সেদিন তিনি বাইরে থেকে ফিরে এসে দেখেন পানির চৌবাচ্চা থেকে বের হয়ে পড়েছে এটলাস। কাছে গিয়ে দেখেন এটা মরার মতো পড়ে আছে। শ্বাস-প্রশ্বাস বন্ধ। বুদ্ধিমান ডাক্তার সময় ব্যয় না করে শুরু করে দেন কৃত্রিমভাবে শ্বাস দেয়ার কাজ। যেমনটি তিনি দেন মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে। সূত্র: ডেইলি মেইল।

No comments:
Post a Comment