অঙ্কভীতি থেকে শরীরে ব্যথার অনুভূতি
শারীরিকভাবে আঘাত পেলে মস্তিষ্ক যেভাবে সাড়া দেয়, অঙ্ক কষার কথা ভাবলেও ঠিক
একই অবস্থা হয়। আর এটা হয় অঙ্কভীতি থেকে। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা
এমনটাই আবিষ্কার করেছেন।
ইউনিভার্সিটি অব শিকাগোর বিজ্ঞানীরা অঙ্কের সঙ্গে শারীরিক ব্যথার এ সম্পর্ক খুঁজে বের করেন ব্রেন স্ক্যান করে। শরীরে চিমটি কাটলে, মাথার চুল ধরে টানলে বা মুখে কেউ ঘুষি মারলে মস্তিষ্ক যেভাবে সাড়া দেয়, ঠিক একইভাবে সাড়া দেয় অঙ্ক কষার কথা ভাবলেই। আর এ থেকে রেহাই পেতে অঙ্ক কষতে বসার আগে নিজের ভয়টা যদি কাগজে লিখে ফেলা যায় তবে কিছুটা হলেও ভালো অনুভব করা সম্ভব।
ব্যথার অনুভূতি সৃষ্টি হয় মস্তিষ্কের গভীরে পোস্টেরিয়র ইনসুলা নামক গ্রন্থে। এখান থেকেই শুরু সব শারীরিক ব্যথার অনুভূতি। কানাডার ইউনিভার্সিটি অব অন্টারিও পোস্টগ্র্যাজুয়েট গবেষক আয়ান লায়নস এ ব্যাপারে বলেন, ঠিক অঙ্ক করার সময় মস্তিষ্ক ব্যথার অনুভূতি সৃষ্টি করে না, বরং অঙ্ক কষার ভাবনাটাই পীড়াদায়ক। ইন্টারনেট।

No comments:
Post a Comment