Pages

Saturday, November 3, 2012

‘বেনগাজির মার্কিন মিশন ছিল মূলত সিআইএ’র তৎপরতার কেন্দ্র’

‘বেনগাজির মার্কিন মিশন ছিল মূলত সিআইএ’র তৎপরতার কেন্দ্র’


 

 লিবিয়ার বেনগাজিতে গত ১১ সেপ্টেম্বর যে মার্কিন মিশনে জঙ্গি হামলা চালানো হয়, সেটি ছিল মূলত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র গোপন তৎপরতার কেন্দ্র।

ওয়ালস্ট্রিট জার্নালে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

গত ১১ সেপ্টেম্বর বেনগাজির মার্কিন কনস্যুলেটে চালানো হামলায় রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হন।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে মিশনটি মূলত সিআইএ’র কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো উল্লেখ করে বলা হয়, হামলার পর বেনগাজি থেকে সরিয়ে নেয়া ৩০ মার্কিন কর্মকর্তার মধ্যে মাত্র সাতজন পররাষ্ট্র দফতরে কাজ করতেন।

এতে বলা হয়, হামলায় নিহত দুই নিরাপত্তা কন্ট্রাক্টর সাবেক নেভি সিলস সদস্য টাইরোন উডস ও গ্লেন ডোহার্টি পররাষ্ট্র দফতরে নয়, সিআইএ’র হয়ে কাজ করতেন।

এতে আরো বলা হয়, লিবিয়ার পূর্বাঞ্চলে সিআইএ’র তৎপরতা আড়াল করতে নিহতদের কফিন আমেরিকা পৌঁছলে সিআইএ’র পরিচালক ড্যাভিড পেট্রাউস সেখানে যাননি।

এতে বলা হয়, ‘এ্যানেক্স’ নামে পরিচিত একটি পার্শ্ববর্তী ভবনে প্রায় দু’ডজন সিআইএ কর্মকর্তা গোপন তৎপরতা চালাতেন। প্রাথমিক হামলার পর কনস্যুলেট কর্মকর্তারা সেখানেই আশ্রয় নিয়েছিলেন।

No comments:

Post a Comment