মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
মেহেরপুর সদর উপজেলার সুবরাজপুর সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে
গিয়েছে বিএসএফ। শুক্রবার দুপুরে সুবরাজপুর সীমান্তের মেইন পিলার ১৩২ এর কাছ
থেকে তাকে ধরে নিয়ে যায়।
তার নাম- ফাকের আলী (৫৫)। তিনি একই উপজেলার ষোলমারী গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।
ইয়ার আলীর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে সুবরাজপুর সীমান্তের বাংলাদেশী
ভূখণ্ডে ১৩২ নং মেইন পিলারের কাছে ঘাস কাটতে যায় ফাকের আলী। এ সময় বিএসএফ
এর একটি টহল দল তাকে ধরে নিয়ে যায়। তবে এলাকাবাসী জানিয়েছে সে একজন চিহ্নিত
মাদক ব্যবসায়ী। ভারত থেকে মাদক আনতে গেলে তাকে আটক করে বিএসএফ।
কাথুলী কম্পানি কমান্ডার জুলফিকার আলী ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, “তাকে ফিরিয়ে আনার জন্য বিএসএফ কে চিঠি দেয়া হয়েছে।”
No comments:
Post a Comment