ডেসটিনির হারুনকে দুদকের জিজ্ঞাসাবাদ
মানি লন্ডারিং-এর দুই মামলায় সাবেক সেনাপ্রধান লে. জেনারেল অব: হারুন অর রশিদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।
সকাল ৯টা ৫৫ মিনিটে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি যান। সোয়া
দশটায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ডেসটিনি ট্রি-প্লান্টেশন ও ডেসটিনি
মালটিপারপাস সোসাইটির তিন হাজার ২৮৫ কোটি টাকা মানি লন্ডারিং ও আত্মাসাতের
ঘটনায় ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা করা হয়।
ওই দুই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও
সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ছাড়াও তদন্ত টিমের সঙ্গে সম্পৃক্ত
সিনিয়র উপ-পরিচালক বেনজির আহমেদ, মাহমুদ হাসান, নুরুল হক ও আখতার হামিদ
ভুঁইয়া যৌথভাবে জেনারেল হারুনকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।
ডেসটিনির চেয়ারম্যান জেনারেল হারুনকে ৮টি শর্তে জামিন দেন হাইকোর্ট। এর
মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো, ডেসটিনির সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে হবে। তদন্ত
কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন যেখানে ডাকবেন তাদের ডাকে সাড়া
দিতে হবে।
এর আগে ১১ অক্টোবর আদালতের নির্দেশে জেনারেল হারুন, রফিকুল আমীন ও
মোহাম্মদ হোসাইন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে
বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলে যাওয়ার পর উচ্চ আদালত থেকে জামিন পান সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন।
No comments:
Post a Comment