৩৭ এ পুরুষ সবচেয়ে সুখী
৩৭ বছর বয়সে পুরুষরা সবচেয়ে সুখী থাকে। কারণ এ সময় তারা ক্যারিয়ারের
শীর্ষে থাকেন ও সংসার জীবন শুরু করেন। যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা
ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩৭ বছর বয়সে পুরুষরা পারিবারিক জীবন নিয়ে
সবচেয়ে সুখী থাকেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে সুষ্ঠু সামাজিক সম্পর্ক রক্ষা
করেন। মধ্যবয়সের ফাঁড়া থেকে তারা এখনও আরো ১০ বছর দূরে এবং কৈশোর-যৌবনের
কঠোর জীবন সংগ্রাম এখন অতীত।
জরিপটি থেকে জানা গেছে, এ সময়ই বাবা হন বেশিরভাগ পুরুষ, যাদের মধ্যে ৪৩
ভাগই বাবা হওয়ার অনুভূতিকে পৃথিবীর সবচেয়ে সুখের অনুভূতি হিসেবে বর্ণনা
করেছেন। এই সুখের সামগ্রিক প্রভাব পড়ে তাদের জীবনে। বিয়ে করার কিছুদিন পরের
এই সময়টিকে ৩৫ শতাংশ মানুষ মনে করেন জীবনের সবচেয়ে সুখী সময়গুলোর অন্যতম।
এই বয়সের অন্য ব্যক্তিদের মধ্যে ১৮ শতাংশ খেলায় প্রিয় দলের জয়, সুখী হন, ১৭
শতাংশ নতুন বাড়ি কিনে এবং ৭ শতাংশ নতুন গাড়ি কিনে সুখী হন। ১৩ শতাংশ নতুন
জীবনসঙ্গীকে খুঁজে পেয়ে এবং ৯ শতাংশ বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে সুখী
হন।
No comments:
Post a Comment