প্রাণের সব ধরনের ফ্রুট ড্রিংকস বিক্রি বন্ধে হাইকোর্টের রুল
প্রাণের লিচু, ম্যাংগো, আপেল, অরেঞ্জ, স্ট্রবেরি এবং পাইনআপেল নামের ফ্রুট
ড্রিংসের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা
জানতে চেয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে এইসব পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে প্রশাসনের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, পুলিশের আইজি, ডিজি বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২৩ অক্টোবর দৈনিক আমাদের সময়ে প্রকাশিত ‘প্রাণের বাতিল ফ্রুট ড্রিংকস এখনও বাজারে’ শীর্ষক প্রতিবেদনটি যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে রিট আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আদেশের পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, বিএসটিআই পরীক্ষা করে প্রাণের ওইসব পণ্যে জুসের কোনো উপাদান পায়নি। তাই তাদের জুসের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। এসব জুসে প্রিজারভেটিভ রয়েছে। আমরা এসব পণ্যের উৎপাদন বন্ধের আবেদন করেছি।

No comments:
Post a Comment