সাকিবের সঙ্গে মাঠের বাইরে বেশ ভালো বন্ধুত- সুনীল নারায়ন
মিরপুরে আজ অতিথি ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় বারের মতো অনুশীলন
করেছে। কারন আজ বিকেএসপিতে প্রস্ত্ততি মাঠে গড়ায়নি। প্রসত্মতি ম্যাচ না
হওয়াতে মিরপুরেই তারা ছির ব্যসত্ম। এই ব্যসত্ম সময়ের পর সাংবাদিকদের
উদ্দেশ্যে অতিথি দলের নতুন সদস্য সুনীল নারায়ন মুখোমুখি হলেন।
তিনি বলেন,‘যে কোনো ক্রিকেটের জন্য মাইন্ডসেট ভীষণ গুরম্নত্বপূর্ণ। অন্য
কিছু নিয়ে ভাবছি না, আমি নিজের বোলিং নিয়েই ভাবছি। নিউজিল্যান্ডের বিপক্ষে
ম্যাচ পেছনে ফেলে এসেছি। সেই ম্যাচ নিয়ে আর ভাবছি না। এখান আমরা সম্পূর্ণ
নতুন দুটি ম্যাচ খেলবো, তার দিকেই আমাদের মনযোগ।
প্রস্ত্ততি ম্যাচ হলে ভালো হত। তা না হলেও আমরা এখানে অনুশীলন করছি,
মানসিকভাবে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। মিরপুরের উইকেটে খুব বেশি পবির্তন
আশা করছি না। উইকেটে বাউন্স পেলে আমার ভালোই লাগবে। টেস্টে ভালো করতে হলে
প্রচুর বল করতে হবে, প্রচুর খেলতে হবে।’
সাকিব আল হাসানের প্রসঙ্গে বলতে বলা হলে তিনি বলেন,‘সাকিবের সঙ্গে মাঠের
বাইরে বেশ ভালো বন্ধুত্ব। কিন্তু মাঠে দুই জন যার যার দেশের হয়ে খেলবো।
তিনি উঁচু মানের একজন ক্রিকেটার। এখনো দলের মিটিংয়ে প্রতিপক্ষ
দুর্বলতা-সবলতা নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই সময় যখন আসে তখন হয়তো তার
ব্যাপারে বলবো।
No comments:
Post a Comment