Pages

Saturday, November 10, 2012

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি দলের সাংসদের নাম ভাঙ্গিয়ে তাণ্ডব

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি দলের সাংসদের নাম ভাঙ্গিয়ে তাণ্ডব

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাবসায়ী রিপন হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে স্থানীয় সরকার দলীয় সাংসদ কায়সার হাসনাত আব্দুল্লার নাম ভাঙ্গিয়ে তাণ্ডব চালাচ্ছে। তারা নিহতের স্বজন ও মামলার বাদীদের হত্যা করার হুমকি দিচ্ছে। সরকার দলীয় পরিচয় দেয়ায় প্রশাসনের লোকজনও নিরব থাকছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত ৭ জুন সকালে ড্রেজার ব্যবসার কাজের জন্য চাঁদা না দেয়ায় কায়সার হাসনাত আব্দুল্লা’র বিশেষ লোক বলে পরিচয় দানকারী জাকির হোসেনসহ ১৫/২০ জন সন্ত্রাসী অস্ত্র দিয়ে ব্যাবসায়ী রিপনকে হত্যা করে।

হত্যার পর নিহতের বাবা মুক্তিযোদ্ধা মোজ্জাফর আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করে। মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়ে নিন্ম আদালতে উপস্থিত না হয়ে আসামিরা বাদীকে মামলা তুলে নেয়ার জন্য প্রকাশ্যে বাদীর বাড়ির পাশে অস্ত্র মোহরা দিয়ে যাচ্ছে। আসামিদের হুমকিতে বাদী পরিবার আতঙ্কিত। এই অবস্থায় পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ প্রসঙ্গে মোবাইলে আলাপকালে সোনারগাঁ থানার ওসি হারুন অর রশিদ জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

No comments:

Post a Comment